বাংলাEnglish
পেমেন্ট ও ক্রেডিট শর্ত
কীভাবে পরিশোধ করবেন, কখন পরিশোধ করবেন, এবং ক্রেডিট অ্যাকাউন্ট কীভাবে কাজ করে।
যেভাবে পরিশোধ করবেন
আমরা নিচের মাধ্যমগুলো গ্রহণ করি। প্রতিটি পেমেন্টের পর পোর্টালে চালানের পাশে "পেমেন্ট জানান" থেকে ট্রানজেকশন আইডি দিন — আমরা মিলিয়ে দেখে জমা দেখাব।
- বিকাশ (মার্চেন্ট)
- নগদ (মার্চেন্ট)
- ব্যাংক ট্রান্সফার
- চেক — ক্লিয়ার হওয়ার পর জমা গণ্য হয়
- ক্যাশ (অফিসে)
- ক্যাশ অন ডেলিভারি — সর্বোচ্চ ৳৫০,০০০ প্রতি অর্ডার
অ্যাকাউন্টে টাকা পাঠানোর নম্বর আপনার পোর্টালে চালানের পাতায় দেখানো হয় — ছাপানো চালানে নয়, কারণ চালান হাতবদল হয়।
ন্যূনতম অর্ডার
প্রতিটি অর্ডারের ন্যূনতম মূল্য ৳১০,০০০। এর কম হলে সিস্টেম অর্ডার গ্রহণ করবে না।
প্রিপে (আগাম পরিশোধ)
নতুন অ্যাকাউন্ট প্রিপে দিয়ে শুরু হয়: অর্ডার নিশ্চিত হওয়ার পর পরিশোধ, আর পরিশোধ যাচাই হলে পণ্য প্যাক হয়।
একটি অর্ডার স্টক ২৪ ঘণ্টা ধরে রাখে। এর মধ্যে পরিশোধ না হলে স্টক ছেড়ে দেওয়া হয় — অন্য ক্রেতার জন্য, আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়।
ক্রেডিট অ্যাকাউন্ট
নিয়মিত ও সময়মতো পরিশোধের রেকর্ড তৈরি হলে ক্রেডিট শর্তে যাওয়া যায়: NET 7, NET 15, NET 30 বা NET 45 — অর্থাৎ চালানের তারিখ থেকে সেই দিনের মধ্যে পরিশোধ।
ক্রেডিট সীমা দুজন আলাদা ব্যক্তির অনুমোদনে নির্ধারিত হয়, এবং এর জন্য KYC যাচাই সম্পন্ন থাকতে হয়। এটি আপনার সুরক্ষার জন্যও — কেউ একা আপনার অ্যাকাউন্টে সীমা বসাতে পারে না।
নির্ধারিত তারিখের পর ৭ দিন পর্যন্ত ছাড় দেওয়া হয়। এরপরও বকেয়া থাকলে নতুন অর্ডার ক্রেডিট হোল্ডে যেতে পারে, যতক্ষণ না বকেয়া মিটছে।
চালান ও ভ্যাট
প্রতিটি অর্ডারে প্যাক সম্পন্ন হলে মূসক ৬.৩ চালান ইস্যু হয় এবং পোর্টালে পাওয়া যায়। চালান ইস্যুর পর সংশোধন হয় না — প্রয়োজনে আলাদা ক্রেডিট নোট ইস্যু করা হয়, যাতে হিসাবের সূত্র স্পষ্ট থাকে।
